
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে রাসায়নিক মজুতের অনুমোদন বা লাইসেন্স নেই। অনুমোদনের তোয়াক্কা না করেই নিয়ম বহির্ভূতভাবে লোকালয়ের মধ্যে ডিপোর ভেতরে রাসায়নিক মজুত করা হয়েছিল।
রোববার (৫ জুন) চট্টগ্রাম বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক তোফাজ্জল হোসেনের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদন এ তথ্য জানানো হয়।
তোফাজ্জল হোসেন বলেন, সীতাকুণ্ডের সেই ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইডসহ যেকোনো রাসায়নিক পদার্থ মজুতের অনুমোদন বা লাইসেন্স নেই। বিস্ফোরক অধিদপ্তরকে এ বিষয়ে আগে কিছু জানানোও হয়নি।
প্রসঙ্গত, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুন লাগে। রাত পৌনে ১১টার দিকে এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। কনটেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। এ ছাড়া আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।