চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডে আহতদের পরিবারের পাশে দাড়ালো সাইফ পাওয়ারটেক লিমিটেড।
সোমবার সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো: রুহুল আমিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকান্ডে আহত চিকিৎসাধীন রোগীদের দেখতে যান এবং তাদের খোঁজ খবর নেন।
তিনি বলেন, সাইফ পাওয়ারেটেক লিমিটেড সব সময় জাতির ক্রান্তিলগ্নে অসহায় ও দূর্গতদের পাশে আছে এবং ভবিষতেও থাকবে।
এ সময় তিনি সীতাকুন্ডে অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য ৫০ লাখ অনুদান ঘোষনা করেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস