ইউক্রেনের দোনবাস অঞ্চলে তীব্র লড়াইয়ের মধ্যে রাশিয়ার আরও এক শীর্ষ জেনারেল নিহত হয়েছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় বিবিসি।
রাষ্ট্রীয় টেলিভিশন রশিয়া-১ জানায়, মেজর জেনারেল রোমান কুতুজভ ইউক্রেনের দোনবাস অঞ্চলে যুদ্ধ পরিচালনার সময় নিহত হয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ইউক্রেনের সেনাবাহিনীও কুতুজভের মৃত্যুর কথা জানিয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
মস্কো এ পর্যন্ত শীর্ষ তিন জেনারেলের নিহত হওয়ার কথা স্বীকার করেছে। যদিও কিয়েভের দাবি, মস্কোর ১২ জেনারেলকে হত্যা করা হয়েছে।
অপরদিকে পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, অন্তত সাত শীর্ষ কমান্ডার যুদ্ধে নিহত হয়েছেন।
সানবিডি/এনজে