গোপালগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী শেখ রকিব হোসেন (নারকেল গাছ প্রতীক) কে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন অপর প্রার্থী মৃনাল কান্তি রায় চৌধুরী পপা। আজ মৃনাল কান্তি রায় চৌধুরী পপার বাসভবনে তার নিজ নেতাকর্মীদের সাথে মত বিনিময় করে এ সিদ্ধান্ত নেন তিনি।
সংবাদ সম্মেলনে পপা বলেন, নেত্রী আজ আমাকে গণভবনে ডেকেছিলেন, আমি তার সাথে সাক্ষাৎ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। নেত্রী আমাকে তার চাচার পক্ষে কাজ করতে বলেছেন। আমি আপনাদের সম্মতিক্রমে নেত্রীর চাচার পক্ষে কাজ করতে চাই। তার এই কথায় উপস্থিত বেশির নেতাকর্মী সম্মতি প্রকাশ করেন।
তিনি বলেন, আজ আমি নেত্রীর কথায় তার চাচার পক্ষে কাজ করবো। আমি আশা করছি আমার মতো আরও অনেক প্রার্থী নেত্রীর চাচার পক্ষে কাজ করবেন। তিনি তার সকল নেতাকর্মীদের শেখ রকিব হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণা প্রচারণা করার পাশাপাশি ভোট দেওয়ার আহবান জানান।