
পতনের ধারায় ভারতের পুঁজিবাজার। দিন শেষে দেশটির পুঁজিবাজারে সেনসেক্স’র পতন হয়েছে ৫৯৩ পয়েন্ট। একই সাথে নিফটির অবস্থান ছিল ১৬৪৫০ এর নিচে।
ফিনান্সসিয়াল এক্সপ্রেস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পুঁজিবাজারে বিএসই সেনসেক্স এবং নিফটি-৫০ এর গড়ে সূচক পতন হয়েছে ১ শতাংশ এর বেশি।
বিএসই সেনসেক্স ৫৯৩ পয়েন্ট বা ১.০২ শতাংশ কমে ৫৫,১০৭ এ শেষ হয়েছে। একই সাথে এনএসই নিফটি-৫০ সূচক ১৫৩ পয়েন্ট বা ০.৯২ শতাংশ কমে ১৬,৪১৬ পয়েন্টে দিন শেষ করেছে।
দাম কমার দিক থেকে যে সব প্রতিষ্ঠানের দাম কমেছে এদের মধ্যে শীর্ষে অবস্থান ছিল টাইটান কোম্পানি। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কমেছে ৪.৫ শতাংশ।
একই দিন ভারতের পুঁজিবাজারে হিন্দুস্থান ইউনিলিভার, এল অ্যান্ড টি, এশিয়ান পেইন্টস, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরআইএল) এবং ইনফোসিস এর শেয়ারের দাম কমেছে সবচেয়ে বেশি।
এদিকে এনটিপিসি, মারুতি সুজুকি ইন্ডিয়া, এমএন্ডএম, ভারতী এয়ারটেল এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) তাদের শেয়ারের দাম কমার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করেছে।
ইন্ডিয়া ভিআইএক্স এর উদ্বোধনী সূচক ১.১ শতাংশ বেড়েছে। এবং দিন শেষে ২০.৪৩ পযেন্টে শেষ হয়েছে।
এদিকে সেক্টরাল ফ্রন্টে নিফটি ব্যাঙ্ক সূচক প্রায় ১ শতাংশ কমে ৩৪,৯৯৬ পয়েন্টে অবস্থান করেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ