ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৫৭ লাখ ৬১ হাজার ১২৬টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ২১০ কোটি ৪১ লাখ ৭৬ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের ২ কোটি ৫৩ লাখ ৯৯ হাজার ৫৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ৯৭ কোটি ১৫ লাখ ৩৪ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা প্রভাতী ইন্সুরেন্সের ১ কোটি ৮ লাখ ৬৩ হাজার ৪৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৪ কোটি ১১ লাখ ৩৬ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সালভো কেমিক্যালের ৭৭ কোটি ৩২ লাখ ৬৫ হাজার টাকার, আইপিডিসি ফাইন্যান্সের ৭৫ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৭১ কোটি ৬৯ লাখ ৫৯ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬৮ কোটি ৮৭ লাখ ৯৪ হাজার টাকার, বিডিকমের ৬৭ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৬১ কোটি ২৬ লাখ ৭১ হাজার টাকার এবং জেএমআই হসপিটালের ৬০ কোটি ৭১ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস