
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করার জন্য প্রধান নির্বাচন কমিশনার রকিবুল হাসানের সঙ্গে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সাক্ষাত করবে বলে জানিয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ওয়ার্কার্স পার্টির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে এ সাক্ষাত করবে বলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তে জানানো হয়েছে।
প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন, সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি, পলিটব্যুরো সদস্য কমরেড কামরূল আহসান, পলিটব্যুরো সদস্য কমরেড এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, কমরেড ইয়াসিন আলী এমপি, কমরেড এ্যাড. টিপু সুলতান এমপি প্রমুখ।
সানবিডি/ঢাকা/এসএস