
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। দেশটির পুলিশ এ খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
পুলিশের একজন মুখপাত্র জানান, বোমা হামলার পরই ওই এলাকায় ব্যাপক অভিযান চালাচ্ছে তালেবানের নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। আফগানিস্তানের এ অঞ্চলটি ব্যাপক সুন্নি পাশতুন সম্প্রদায়ের বসবাস।
গত বছর আগস্টে আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে চলে যাওয়ার পর দেশটিতে বোমা হামলার ঘটনা ব্যাপক কমে যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে তা আবারও বেড়েছে।
সূত্র: ভয়েস অব আমেরিকা