
গত ২৪ ঘন্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২৮ জন মানুষ। এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৪ হাজার ২৪৩ জনের করোনা শনাক্ত হলো।
তবে গত একদিনে করোনায় কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত।
সোমবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ৭১ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৩৩৭ জন।
২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়ে ১ দশমিক ৯১ শতাংশ হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।