
রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে দূরপাল্লার আরও অস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একটি অনলাইন প্রেস ব্রিফিংয়ে ড্যানিস সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দূরপাল্লার অস্ত্র দিতে আহ্বান জানান তিনি।
জেলেনস্কি বলেন, আমাদের পর্যাপ্ত অস্ত্র আছে। আমাদের যে অস্ত্র নেই তা হলো দূরপাল্লার অস্ত্র, যা দিয়ে আমরা রাশিয়ার উন্নত সামরিক সরঞ্জাম কমাতো পারবো।
মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই খবর প্রকাশ করেছে।
চলতি মাসের শুরুতে যুক্তরাজ্য নিশ্চিত করে দেশটি ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হওয়া রুশ সামরিক অভিযানের পর এই প্রথম যুক্তরাজ্য বিষয়টি নিশ্চিত করেছে।