
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত বলেছেন, কুমিল্লা শান্তির শহর। এখানে সবাই মিলে নির্বাচন করছে। কোনো আশঙ্কা নেই। সন্ধ্যায় নৌকার বিজয় মিছিল হবে।
বুধবার (১৫ জুন) নগরীর ভিক্টোরিয়া কলেজ রোডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুলে ভোট দিয়ে এ কথা বলেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত।
নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত জানান, ভোটের পরিবেশ চমৎকার। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। ৬০ থেকে ৭০ শতাংশ ভোটার ভোট দেবে বলে মন্তব্য করেছেন তিনি। মেয়র প্রার্থী রিফাত আরও বলেন, নির্বাচনে যিনিই জয়লাভ করুক না কেন, তাকে ফুলের মালা দেবো।