সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স (বিজিআইসি) লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৬৩ বারে ৮২ হাজার ৭৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৩২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৪৫ বারে ২ লাখ ৬৮ হাজার ২৩৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বিআইএফসির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬২ বারে ৬৩ হাজার ৭৭৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইস্টার্ন লুব্রিকেন্টসের ১.৯৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ১.৯৯ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১.৯৮ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ, বিকন ফার্মার ১.৯৮ শতাংশ এবং জেমিনি সী ফুডের শেয়ার দর ১.৯৭ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস