
গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ২৩২ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৪ হাজার ৬৩৭ জনের করোনা শনাক্ত হলো।
বুধবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, গত একদিনে কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।