
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ও শেষ ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফল প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের মুঠোফোনে এসএমএস পাঠানো হচ্ছে। অধিদপ্তরের ওয়েবসাইটে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৩রা জুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বন্যার কারণে বাদ পড়া সিলেটসহ মোট ৩৩ জেলায় পরীক্ষার্থীরা তৃতীয় ধাপের পরীক্ষায় অংশ নেন।
এএ