
দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া সব শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়ে এক বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।
এতে বলা হয়, এসএসসি ও সমমানের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।