
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ কর্তৃক আয়োজিত আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে পঞ্চম ব্যাচ কে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ৬ষ্ঠ ব্যাচ।
বুধবার দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচে ইংরেজি ৬ষ্ঠ ব্যাচ টস জিতে ব্যাট করতে নেমে বার ওভার শেষে পঞ্চম ব্যাচ কে একশ রানের লক্ষ্য ছুড়ে দেয়,জবাবে ব্যাট করতে নেমে ৬ষ্ঠ ব্যাচের দাপুড়ে বলিংয়ে প্রথম থেকেই চাপে থাকে পঞ্চম ব্যাচ।শেষ পর্যন্ত লড়াই করে ১২ রানে হেরে টুর্নামেন্টে থেকে বিদায় নেয় ইংরেজি পঞ্চম ব্যাচ।
ম্যাচ সেরা হয়েছেন ৬ষ্ঠ ব্যাচের সাজ্জাদ হোসাইন। এর আগের ম্যাচে ইংরেজি ৭ম ব্যাচ বনাম ৮ম ব্যাচের খেলায় ৮ম ব্যাচ কে বিশাল ব্যবধানে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেন ৭ম ব্যাচ।
সানবিডি/ঢাকা/এলাহী/এসএস