
উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের জন্য অ্যাসাঞ্জ ১৪ দিন সময় পাবেন।
২০১০ ও ২০১১ সালে তথ্য ফাঁসের অপরাধে যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড তালিকায় রয়েছেন তিনি।