
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজশাহীর বিখ্যাত হাঁড়িভাঙা আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৭ জুন) বিমানযোগে দিল্লিতে পৌঁছেছে এই আম।
দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান সেই উপহার সাত নম্বর জনকল্যাণ মার্গে মোদির বাসভবনে পৌঁছে দিয়েছেন।
গত বছরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ও বাংলাদেশের লাগোয়া ভারতের অঙ্গরাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের আম উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই উপহার সব মহলেই দারুণ সমাদৃত হয়েছিল।