পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেডের নাম পরিবর্তন করে নতুন নাম হবে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি নাম পরিবর্তনের জন্য সংঘস্বারকের সমিতির প্রবন্ধ সংশোধন করবে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ৩১ জুলাই সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে।
ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জুলাই।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস