ইউক্রেনে রাশিয়ার আগ্রাশনকে কেন্দ্র করে সম্প্রতি রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে দেশটির উত্তোলন ব্যাপক হারে কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু এ নিষেধাজ্ঞার কারণে উত্তোলন কমিয়ে দেয়ার প্রয়োজনীয়তা দেখছে না রুশ সরকার।
রাশিয়া উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক স্থানীয় বাণিজ্যিক টিভি চ্যানেল আরবিসিকে সম্প্রতি জানান, ইউরোপিয়ান নিষেধাজ্ঞার কারণে জ্বালানি তেল উত্তোলন কমাবে না রাশিয়া।
অন্যদিকে দেশটির উপ-অর্থমন্ত্রী অ্যালেক্সি সাজানভ বলেন, রাশিয়ার উত্তোলন কমিয়ে দিলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যের দাম আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
রফতানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাসের দেয়া তথ্য বলছে, গত মাসে রাশিয়া দৈনিক ৯২ লাখ ৭৩ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করে। এপ্রিলে দৈনিক উত্তোলনের পরিমাণ ছিল ৯১ লাখ ৫৯ হাজার ব্যারেল।
সানবিডি/এনজে