
নরসিংদীতে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে গুলি ও টেটাবিদ্ধসহ ১২ জন আহত হয়েছে। সোমবার (২০ জুন) সকালে রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে এই সংঘর্ষ ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই নলবাটা গ্রামের গোলজার মেম্বার গ্রুপ এবং পার্শবর্তী ভাটি বদরপুর গ্রামের রবি গ্রুপ এর মধ্যে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। গত মাসে এটি নিয়ে একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে দুই গ্রুপের মধ্যে। সবশেষ, আজ (সোমবার) সকালে ভাটি বদরপুর গ্রামের রবি মেম্বার এর গ্রুপ নলবাটা গ্রামে এসে গোলজার গ্রুপের ওপর হামলা চালায়। এসময় নলাবাটা গ্রামের কয়েকজন গুলি ও টেটাবিদ্ধ হয়ে আহত হন। পরে, স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাদের ঢাকায় নিয়ে যান।
হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফরিদ উদ্দিন জানান, সংঘর্ষ থেমেছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে