
সুবাতাস বইছে ভারতের পুঁজিবাজারে। লোকসানের ধারা থেকে বেড় হয়ে আসছে দেশটির পুঁজিবাজার। ওঠানামার মধ্যদিয়ে ভারতীয় পুঁজিবাজারে সূচকের সাথে অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে।
দিন শেষে ভারতের পুঁজিবাজারে বিএসই সেনসেক্স ২৩৭.৪২ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ বেড়ে ৫১,৫৯৭.৮৪ পয়েন্টে অবস্থান করছে। একই সাথে এনএসই নিফটি-৫০ বেড়েছে ৫৬.৭০ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ। দিন শেষে এনএসই নিফটি-৫০ এর অবস্থান ছিল ১৫,৩৫০.২০ পয়েন্ট।
সোমবার (২০ জুন) ফিনান্সসিয়াল এক্সপ্রেস’র এক প্রতিবেদনে বলা হয়েছে সেক্টর ভিত্তিক এফএমসিজি সূচক ১ শতাংশ এবং আইটি খাতের সূচক ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তবে দিন শেষে তৈল ও গ্যাস, ধাতু, মূলধনী পণ্য, বিদ্যুৎ এবং রিয়েলিটি ১-৪ শতাংশ হ্রাস পেয়েছে। বিএসই মিডক্যাপ সূচক ১.৪ শতাংশ এবং স্মলক্যাপ সূচক ৩ শতাংশ কমেছে।
ভারতের পুঁজিবাজারে দাম বৃদ্ধি পাওয়ার দিক থেকে শীর্ষ অবস্থানে ছিল এইচইউএল, এইচডিএফসি, অ্যাপোলো হসপিটালস, এশিয়ান পেইন্টস এবং আল্ট্রাটেক সিমেন্ট।
একই সাথে দাম হ্রাস পাওয়ার দিক থেকে ওএনজিসি, টাটা স্টিল, ইউপিএল, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ এবং কোল ইন্ডিয়া শীর্ষে অবস্থানে ছিল।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ