
ডেপুটি রেজিস্ট্রারদের সহোযোগী অধ্যাপকের সমান বেতন ও চাকুরির বয়স সীমা ৬২ বছর করাসহ চার দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যলয়ের ভিসি প্রফেসর ড. আব্দুল হাকিম সরকারকে তার নিজ কার্যলয়ে অবরুদ্ধ করে রেখেছেন বিশ্ববিদ্যলয়ের কর্মকর্তারা।এসময় কর্মকর্তরা ভিসির কার্যলয়ের সামনে অবস্থান নেন।
বিশ্ববিদ্যলয় সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ডেপুটি রেজিস্ট্রারদের সহোযোগী অধ্যাপকের সমান বেতন ও চাকুরির বয়স সীমা ৬২ বছর করাসহ চার দফা দাবিতে আজ বুধবার বিশ্ববিদলয়ের প্রশাসনিক ভবনের করিডরে কর্মকর্তা সমিতির সদস্যরা সকাল ১০ টা থেকে অবস্থান ধর্মঘট পালন করেন । এসময সেখানেপ্রায় দেড়শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন ।
এসময় প্রোভিসি প্রফেসর ড, শাহিনুর রহমানের একান্ত সহকারী (পিএস) আব্দুল হান্নান ভিসি প্রফেসর ড. আব্দুল হাকিম সরকারকে গন্ডারের সাথে তুলনা করে অশ্রাভ্য ভাষায় গালিগালাজ করেন ।
এ সময় প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ার হোসেন ভিসির কার্যলয়ে অবরুদ্ধ হয়ে পরেন। পরে সন্ধা সোয়া সাতটায় প্রশসনের আশ্বাসে কর্মকর্তারা অবরোধ তুলে নেয় ।
সানবিডি/ঢাকা/তারিক/এসএস