
সেনাবাহিনীর নিয়োগ প্রকল্প 'অগ্নিপথ' নিয়ে কোন সিদ্ধান্ত দেওয়ার আগে সরকারের সঙ্গে আলোচনা করার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে মঙ্গলবার (২১ জুন) তিন বাহিনীর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সুপ্রিম কোর্টকে সতর্ক করে দাখিল করা আবেদনে বলা হয়, সরকারের বক্তব্য শোনার আগে অগ্নিপথ নিয়ে যেনো কোন সিদ্ধান্ত না দেওয়া হয়। অগ্নিপথের বিরুদ্ধে অ্যাডভোকেট হর্ষ অজয় সিং সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেন।
এরআগে আরও দু'টি আবেদন দাখিল হয়। তাদের অভিযোগ, সামরিক বাহিনীতে নিয়োগের দীর্ঘদিনের পুরোনো প্রক্রিয়া বিলুপ্ত করার অপচেষ্টায় লিপ্ত সরকার। জাতীয় নিরাপত্তা পরিস্থিতির ওপর এই সিদ্ধান্তের প্রভাব পর্যালোচনার জন্য সুপ্রিম কোর্টের প্রতি অনুরোধ জানান পিটিশন দাখিল করা আইনজীবীরা। 'অগ্নিপথ' প্রকল্পের নানা দিক নিয়ে আলোচনা করতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন দেশটির সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান। এরআগে সোমবার একটি অনুষ্ঠানে মোদি বলেন, কিছু বিষয় তিক্ত মনে হলেও ভবিষ্যতে প্রকল্পটি সুফল বয়ে আনবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস্