ইসরাইলে প্র্রধানমন্ত্রী নাফতালি বেনেট দেশটির ক্ষমতা থেকে সরে যাচ্ছেন।দেশটিতে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লেপিদ।
দেশটিতে ক্ষমতাসীন জোট সরকারের ওপর চাপ প্রতিনিয়ত বাড়ছে। এ চাপ নিয়ন্ত্রণ করটে না পেরেই বাড়তে থাকা চাপ নিয়ন্ত্রণ করতে না পেরে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন নাফতালি বেনেট। ইসরাইলি আইনপ্রণেতারা আগামী সপ্তাহে পার্লামেন্ট বিলুপ্ত করবেন। এর ফলে দেশটিতে তিন বছরের মধ্যে ৫ম নির্বাচনের পথ খুলে যাবে।
এ ব্যাপারে টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে নাফতালি বেনেট বলেন, ‘এমন একটি মুহূর্তে আজ আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি। যা মোটেও সহজ কিছু নয় যা সহজ নয়। তবে আমার মনে হচ্ছে ইসরাইলের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
১ বছর আগেই পার্লামেন্টের বিরোধীদলগুলোর জোট সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের অবসান ঘটিয়েছিল। তিনি ১২ বছর ক্ষমতায় ছিলেন। ইসরাইলে পরবর্তী পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। তবে ইসরাইলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী আসন্ন অক্টোবরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করবেন ইয়ার লেপিদ। আগামী সপ্তাহে পার্লামেন্টে একটি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।এরপর লেপিদ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।
সানবিডি/এনজে