সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫২টি কোম্পানির ১৬৭ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ১০ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ৮৬৫টি শেয়ার ১২৭ বার হাত বদলের মাধ্যমে ১৬৭ কোটি ৪৫ লাখ ৭৫ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৬৭ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ কোটি ৫০ লাখ ৮ হাজার টাকার ওরিয়ন ফার্মার, তৃতীয় সর্বোচ্চ ২২ কোটি ৬১ লাখ টাকার প্রিমিয়ার ব্যাংকের, চতুর্থ সর্বোচ্চ ১৭ কোটি ৪৩ লাখ ৭১ হাজার টাকার রেনেটার, পঞ্চম সর্চোচ্চ ৯ কোটি ৫৭ লাখ টাকার ইস্টার্ন ব্যাংকের, ষষ্ঠ সর্বোচ্চ ৪ কোটি ৪৬ লাখ ৯৯ হাজার টাকার প্রাইম ইন্স্যুরেন্সের, সপ্তাম সর্বোচ্চ ৩ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকার আনোয়ার গ্যালভানাইজিংয়ের এবং অষ্টম সর্বোচ্চ ২ কোটি ৮২ লাখ ৮৪ হাজার টাকার লেনদেন হয়েছে আলহাজ্ব টেক্সটাইলের।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস