
টানা পতনের পর আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ইতিবাচক ধারায় শেষ হয়েছে। এইদিন ডিএসইর সব ধরণের সূচক বেড়েছে। তবে সূচক বাড়লেও কমেছে গতকালের তুলনায় লেনদেনের পরিমাণ। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৯৬ লাখ টাকার।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে লেনদেনও হয়েছে ইতিবাচক ধারায়। এইদিন এই স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ২২ কোটি টাকার। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার ডিএসইতে ৩৩৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২৪১ কোটি টাকা বা ৪১ দশমিক ৭৫ শতাংশ কম লেনদেন। আগের দিন এ বাজারে ৫৭৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৭২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭১৮ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড, ওরিয়ন ফার্মা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি, সামিট পাওয়ার লিমিটেড, কাশেম ড্রাইসেলস, বেক্সিমকো ফার্মা, সিএমসি কামাল, লাফার্জ সুরমা সিমেন্ট, সিঙ্গার বাংলাদেশ এবং ইফাদ অটোস।
এদিন সিএসই সার্বিক সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৭৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮০টি কোম্পানির, দর কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে টি ৪১ কোম্পানির।
সানবিডি/ঢাকা/আহো