
গত ২৪ ঘন্টায় সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ১৩১৯ জন মানুষ। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জন।
বৃহস্পতিবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি মতে, গত একদিনে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১৩৫ জনে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১২৭ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ২৩২ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
এম জে