ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৬০ দশমিক ১০ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯৮ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর বেড়েছে ১৩ দশমিক ৪৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৫ কোটি ১২ লাখ ২৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ২ লাখ ৪৫ হাজার ৪০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ১১ দশমিক ৩৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৫ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ১১ লাখ ৬৪ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– আলহাজ্ব টেক্সটাইলের ৯.২৭ শতাংশ, ফাইন ফুডসের ৯.১৭ শতাংশ, সিনোবাংলার ৯.০৬ শতাংশ, তিতাস গ্যাসের ৮.৫৭ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ৭.১৯ শতাংশ, ইনটেকের ৫.৩৪ শতাংশ এবং প্রিমিয়ার ব্যাংকের শেয়ার দর ৫.০৩ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস