
নিজ হাতে টোল পরিশোধ করে পদ্মা সেতুতে উঠলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় টোল পরিশোধ করেন তিনি।
এর আগে, শনিবার (২৫ জুন) সকাল ১০টার দিকে পদ্মা সেতু উদ্বোধনে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বক্তব্য দেন।
সমাবেশে তিনি বলেন, পদ্মা সেতু শুধু একটি সেতুই নয়, এটা আমাদের সক্ষমতা, আমাদের আবেগ। এটা বাংলাদেশের প্রতিচ্ছবি। পদ্মা সেতুর জন্য আমি গর্ববোধ করি।
প্রধানমন্ত্রী বলেন, যার নেতৃত্বে আমরা এই বাংলাদেশ পেয়েছি সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুবিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভারে স্মরণ করছি। জাতীয় তিন নেতার প্রতি শ্রদ্ধা জানাই। ৭৫এর ১৫ আগস্টের ঘাতকের বুলেটে নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই।
পদ্মা সেতু নির্মাণ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ সেতু নির্মাণের সময় আমাদের অনেক ষড়যন্ত্র পোহাতে হয়েছে। অনেক যন্ত্রণা পোহাতে হয়েছে আমার ছেলে জয়, মেয়ে পুতুল, শেখ রেহানা, রেদোয়ান মুজিব, সাবেক যোগাযোগমমন্ত্রী আবুল হোসেনসহ সংশ্লিষ্টদের প্রতি সহমর্মিতা জানাই।
শেখ হাসিনা এসময় দেশবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, যারা এই পদ্মা সেতুর জন্য জমি দান করেছেন। তাদের এ ত্যাগের জন্য ধন্যবাদ জানাই।
এম জে