বহুল প্রতিক্ষীত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের আগে থেকেই বন্ধ রয়েছে শরীয়তপুরের মাঝিকান্দি ঘাট থেকে ফেরি চলাচল। ফলে কর্মব্যস্ত ফেরিঘাটে এখন বিরাজ করছে সুনসান নীরবতা।
দেখা গেছে, ঘাটে বড় কোনো গাড়ির শব্দ নেই। ঘাট দখল করে রেখেছে সিএনজিচালিত অটোরিকশা।আবার অনেকে দোকান খোলেনি। কেউ দোকান অন্যত্র নিয়ে যাচ্ছে। তবে পাশে লঞ্চঘাট থাকাতে সেখানে কিছুটা লোকজন দেখা যাচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের মাওয়া বন্দর কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, শনিবার সেতু চালু হয়েছে। ফলে এই রুটে যাত্রী পারাপার করা হবে না। পাশাপাশি মানুষের আগের মতো ভোগান্তি পোহাতে হবে না।
সানবিডি/এনজে