
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এবারের বন্যায় না খেয়ে এবং বিনা চিকিৎসায় একটি মানুষও মারা যাননি।
তিনি বলেন, বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবিলায়ও স্বাস্থ্যবিভাগ প্রস্তুতি রয়েছে। বর্তমানে সিলেটে ১৪০টিরও বেশি মেডিকেল টিম কাজ করছে। প্রস্তুত রয়েছেন আরও দুহাজারের বেশি কর্মী।
সোমবার (২৭ জুন) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি, ত্রাণ ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
ভবিষ্যতে এমন জলাবদ্ধতা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান মন্ত্রী। বন্যা কবলিত এলাকায় কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে সৃষ্ট সমস্যা নিরসনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এম জি