
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাসচাপায় তাফসিয়া হোসেন (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার কামাউড়া বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাফসিয়া উপজেলার বাহাদুরপুর গ্রামের জাকির হোসেনের মেয়ে এবং কামাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, তাফসিয়া ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে।
এম জি