পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইস্টার্ন কেবলসের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর,২০২১ সমাপ্ত হিসাব বছরের সম্পত্তি, উদ্ভিদ এবং সরঞ্জামের পুনর্মূল্যায়ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইস্টার্ন কেবলস আহমেদ জাকির অ্যান্ড কোম্পানিকে দিয়ে সম্পদ পুর্নমূল্যায়ন করেছে। কোম্পানিটির সম্পদ পুর্নমূল্যায়নের পর মূল্য দাঁড়িয়েছে ৮৯৫ কোটি ৮৪ লাখ ৫৪ হাজার ৪৯১ টাকা। আর ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ে সম্পদের লিখিত মূল্য ছিল ১৫ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার ৬৩৯ টাকা।
সম্পদ পুর্নমূল্যায়নের পর ইস্টার্ণ কেবলসের ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৮৭৯ কোটি ৮৮ লাখ ৫৪ হাজার ৮৫২ টাকা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস