
পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি ব্যাংক) লিমিটেডের বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২৮ জুন) কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এনআরবিসি ব্যাংক ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৭ শতাংশ নগদ এবং সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে ।
কোম্পানিটির বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে পরিচালনা পর্ষদ আগামী ১৩ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ