রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রায়পুর, রামনাথপুর ও পীরগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৭ জুলাই ৩ ইউপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মঙ্গলবার (২৮ জুন) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত আদেশের এ তথ্য জানানো হয়।
আদেশে জানানো হয়, হাইকোর্টের ২৯ মে ২০২২ তারিখের রায়ের নির্দেশনা প্রতিপালন এবং পরবর্তী আইনগত জটিলতা পরিহারের লক্ষ্যে এ ৩ ইউপির ভোটগ্রহণ নির্বাচন কমিশন স্থগিত করার সিদ্ধান্ত দিয়েছে।
এদিকে এই সিদ্ধান্ত অনুসারে গণবিজ্ঞপ্তি জারিসহ পদ্ধতিগতভাবে কার্যক্রম নিতে নির্দেশ দিয়েছে ইসি।
এম জি