
লিবরা ইনফিউশন লিমিটেড আজ রোববার টপটেন গেইনারের নেতৃত্বে রয়েছে। এইদিন কোম্পানির শেয়ারটির দর বেড়েছে ৩৩ টাকা ৫ পয়সা বা ৮ দশমিক ৭৩ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ৪১৭ টাকা ৪০ পয়সা দরে। এদিন কোম্পানির ১১ হাজার ২৭১টি শেয়ার ৩৭৪ বারে লেনদেন হয়।
গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিএমসি কামাল। আজ কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৪ পয়সা বা ৭ দশমিক ১১ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২১ টাকা ১০ পয়সা দরে। আজ কোম্পানির ৪৪ লাখ ৯০ হাজার ৯৪৯টি শেয়ার ২ হাজার ৩৮০ বারে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের শেয়ার দর বেড়েছে ৩৯ টাকা ৬ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ।
এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন লুব্রিকেন্টস, আইটি কনসালটেন্টস লিমিটেড, জাহিন স্পিনিং লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং, সপ্তম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং রহিম টেক্সটাইল।
সানবিডি/ঢাকা/আহো