
ওষুধ-রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পূর্ব ঘোষণা অনুযায়ী জমি কিনেছে। কোম্পানিটি তৃতীয় দফায় ২৬ দশমিক ৬৪ শতাংশ জমি কিনেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি তিনটি আলাদা খতিয়ানে যথাক্রমে ১১ দশমিক ৮৬ শতাংশ, ৯ দশমিক ৭৮ শতাংশ, ০৫ শতাংশ জমি কিনেছে।
রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ এই জমি কিনতে কোম্পানির মোট ৪৮ লাখ ৪৭ হাজার ৭০০ টাকা খরচ হয়েছে। কোম্পানিটি ডাইস ও কেমিক্যাল ফ্যাক্টরির দ্বিতীয় ইউনিট সম্প্রসারণের জন্য তৃতীয় দফায় এ জমি কিনেছে।
উল্লেখ, একই কারনে কোম্পানিটি প্রথম দফায় ২৭ ডেসিমেল জমি কিনেছিল। দ্বিতীয় দফায় ২০ দশমিক ১২ ডেসিমেল জমি কিনেছে।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।