
আজ সবাই দুঃখিত হলেও একমাত্র 'গ্লিসারিন' কন্যা বা নেত্রী খুশি তবে রাজনৈতিক প্রয়োজনে এই খুশিটা গোপন রাখতে হলো। তাই স্বপরিবারে মাঠে থাকা গেল না। কারণ আমারা এতো স্বার্থপর নই। বন্ধুর সুখই বড় কথা। ব্যাপার না, বন্ধুর জয়ই বড়। তা না হলে আজকের এই দুঃখের দিনে দরদীদের দেখা নাই কেন?
সাকিবকে দেখে মনে হলো কোন হেডেক নাই। প্রথম ওভারে ব্যাপক মার খাওয়ার পরেও ওকে দিয়ে বল করনোর কারণ বুঝতে পারলাম না। মাহমুদুল্লাহকে কেন এতো পরে নামতে হয়। আগে নামাইতে এত লজ্জা লাগে কেন? এতো বাজে ফিল্ডিং এর পরে জেতার আশা কেন করতে হবে??
এতো কিছুর পরেও বলতে হবে বাংলাদেশ পারে। ১২০ বেশ ভাল রান-১৫ ওভারে। বাট সব তো আবেগ দিয়ে হয় না। তারকা খেলোয়াররা এতো লো পারফর্ম দেখাইলে কেমনে হবে? ওকে বাংলাদেশ। বিজয়ের প্রত্যাশায় রইলাম। সালাম মাশরাফি....
আর আজ যারা খুশি ওদের গোপন কান্নার ভার ওরা নিশ্চই সইতে পারবে না-এক দিন। এই দিন দিন না আরও দিন আছে।
প্রকাশিত লেখাটি লেখাকের একান্ত নিজস্ব। www.sunbd24.com এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। লেখকরের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে www.sunbd2424.com আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।