
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নড়াইলে ৭ই মার্চ পালিত হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিকেলে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপিত অ্যাড. ফজলুর রহমান জিন্নাহ, সাবেক এম পি সাঈফ হাফিজুর রহমান খোকন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান নিলু, পৌরমেয়র জাহাঙ্গীর বিশ্বাস, জেলা শ্রমিক লীগের সভাপতি বিএম হামিনুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, কাজী বাসারুল হক সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের উদ্বুদ্ধ হয়ে সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান। এ ছাড়া লোহাগড়ায় পৌর আলী’গ এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বিকাল ৫টায় উপজেলা আলী’গ এর সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনুর সভাপত্বিতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা বাস্তবায়ন মঞ্চের সভাপতি অ্যাড. দৌলত আহম্মেদ খান, পৌর আলী’গ এর সভাপতি কাজি বনি আমিন, উপজেলা আলী’গ এর নেতা মঞ্জুরুল করিম মুন, আব্দুল হাই, যুবলীগ সভাপতি আসরাফুল আলম, বিএম লিয়াকত হোসেন, জাকির হোসেন প্রমুখ।
সানবিডি/ঢাকা/রাআ