
রেকর্ড ডেটের পর পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির লেনদেন চালু হবে আগামীকাল ৯ মার্চ বুধবার। কোম্পানি তিনটি হচ্ছে- রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন অ্যান্ড ডেভেলাপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (আইপিডিসি) এবং জিপিএইচ ইস্পাত।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানি তিনটি গত ৬ মার্চ শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু করে। আর সম্পন্ন হয় গতকাল ৭ মার্চ।
প্রসঙ্গত, কোম্পানি ৩টির লেনদেন রেকর্ড ডেটের কারণে আজ মঙ্গলবার বন্ধ রয়েছে।