শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
আন্তর্জাতিক নারী দিবসে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শুভেচ্ছা জ্ঞাপন
প্রকাশিত - মার্চ ৮, ২০১৬ ৫:১৬ পিএম


আন্তর্জাতিক নারী দিবস- ২০১৬ উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম আজ ০৮-০৩-২০১৬ তারিখ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল নারী শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে তাঁর কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি দিবসটির তাৎপর্য তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয় ও দেশের সকল পর্যায়ে নারীদের অবদানের কথা স্মরণ করে বক্তব্য প্রদান করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বকে মডেল হিসেবে উল্লেখ করে মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয় ও দেশের সার্বিক উন্নয়নে নারীদের আরো এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় উপস্থিত নারীরাও তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময়ের ঘটনা এই বিশ্ববিদ্যালয়ে এটাই প্রথম হওয়ায় তারা উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম‘কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সমাজে তাদের অবদানকে স্বীকার করায় তারা তাদের কাজে আরো উৎসাহিত হচ্ছেন এবং তাদের মনোবল আরো শক্তিশালী হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
সানবিডি/ঢাকা/আহো
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.