
মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে ২ জন কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে গ্রামের মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতের ঘটনায় তারা নিহত হন।
নিহতরা হলেন, উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা কৃষক আকরাম হোসেন (৬৫) ও কাজীপুর গ্রামের বাসিন্দা কৃষক জাহাঙ্গীর আলম (৪০)।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি চলাকালীন কৃষকরা ক্ষেতে কাজ করছিলেন। এ সময় আকস্মিকভাবে বজ্রপাত হলে, তারা গুরুতর আহত হয়। পরে মাঠের কৃষকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় রাস্তায় আকরাম ও জাহাঙ্গীর মারা যান।
এম জি