
ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের পাঠানোর জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে পদ্মা অয়েল কোম্পানি। বিইএফটিএন অনুযায়ী নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে বলে জানা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রবাসী ও দেশি বিনিয়োগকারীদের মধ্যে যাদের বিইএফটিএন অনলাইন অ্যাকাউন্ট নেই তাদের কোম্পানির রেজিস্টারড অফিসে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। কোম্পানির ঠিকানা- পদ্মা ভবন, স্ট্রান্ড রোড, সদরঘাট, চিটাগং।
যোগাযোগের নাম্বার- ০৩১-৬১৪২৩৫ (এক্সটেনশন-২১৪)
প্রসঙ্গত, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য শতভাগ লভ্যাংশ ঘোষণা করেছে। যার পুরোটাই নগদ।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৩ টাকা ৮৫ পয়সা।
কোম্পানিটি আজ পুঁজিবাজারে সর্বশেষ লেনদেন করে ১৬৪ টাকা ৯০ পয়সা দরে।
কোম্পানিটি ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।