
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়ার একজন উদ্যোক্তা শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। রুমি এ হোসাইন নামের এই উদ্যোক্তা ৬ লাখ ১৩ হাজার শেয়ার কিনবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে শেয়ার কিনতে পারবেন।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৬১ পয়সা।
আজ এই এখন পর্যন্ত ব্যাংকটি সর্বশেষ শেয়ার লেনদেন করে ১৭ টাকা দরে। ব্যাংকটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৪ সালে।
সানবিডি/ঢাকা/এসএস