নাটোরের বাগাতিপাড়ায় চায়ের দোকানে বজ্রপাতে আশিকুর রহমান আশিক (২১) নামে এক যুবক নিহত এবং তার বাবা শিহাব উদ্দিনসহ আরও সাতজন আহত হয়েছেন।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জামনগর করমদোষী নতুন ব্রিজসংলগ্ন আব্দুল মালেকের চায়ের দোকানে বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত আশিক করমদোষী এলাকার শিহাব উদ্দিনের ছেলে। ঘটনার সময় ওই চায়ের দোকানে নিহত আশিকুর রহমান আশিকও তার বাবা শিহাব উদ্দিনসহ এলাকার ১০-১২ জন বসেছিল।
এ বিষয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, এতে ঘটনাস্থলেই আশিকুর রহমান আশিক মৃত্যুবরণ করেন। এদের মধ্যে শিহাব উদ্দিন, আব্দুল মোমিন, হাফেজুর রহমান, সারোয়ার হোসেন, বেলাল হোসেন, শফিকুল ইসলাম ও রুপালি বেগম আহত হয়েছেন। চা দোকানি আব্দুল মালের স্ত্রী রুপালি বেগম চায়ের স্টল পরিচালনা করেন। আহতদের মধ্যে পাঁচজনকে দ্রুত পুঠিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এনজে