সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পেপার প্রসেসিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫১৩ বারে ২ লাখ ৭৩ হাজার ২৬৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে এমারেল্ড অয়েলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ০৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫০০ বারে ৩ লাখ ২৯ হাজার ৯৭৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২৮ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এনভয় টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ২৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭১৪ বারে ৫ লাখ ২৪ হাজার ৪৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ফু-ওয়াং সিরামিকের ৩.২৭ শতাংশ, মনোস্পুল পেপারের ৩.২১ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৩.১১ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ২.৯৭ শতাংশ, রিং শাইনের ২.৮৮ শতাংশ, জুট স্পিনার্সের ২.৮৭ শতাংশ এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৮৬ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস