
গাইবান্ধার সুন্দরগঞ্জে দহবন্দ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী জামায়াত নেতা গোলাম মোস্তফা ওরফে রাজু প্রামণিক (৫২)তে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে জরমনদী এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজু দক্ষিণ ধুমাইটারী গ্রামের মৃত আবুল হোসেন প্রামাণিকের ছেলে ও ঝিনিয়া এম এ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সুন্দরগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) গোকুল চন্দ্র বর্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে।
সানবিডি/ঢাকা/আহো