
হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছেন লাতিন আমেরিকার দেশ পেরুর প্রধানমন্ত্রী অ্যানিবাল তোরেস। স্থানীয় সময় বুধবার তিনি পদত্যাগ করেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে এক টুইটার বার্তায় পদত্যাগের খবর দেন তোরেস।
দেশটিতে প্রেসিডেন্ট হওয়ার এক বছর যেতে না যেতেই পেদ্রো ক্যাস্টিলোর বিরুদ্ধে ফৌজদারী তদন্তের মাত্রা বেড়ে যাওয়ার মধ্যে তোরেস পদত্যাগ করলেন। যদিও তাকে এতদিন ক্যাস্টিলোর অন্যতম মিত্র হিসেবে দেখা হতো।
সূত্র: রয়টার্স