বিশ্বে গত ২৪ ঘন্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। এসময়ে ১ হাজার ৮৯৭ জনের মৃত্যুর পাশাপাশি ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ৮ লাখ ১৯ হাজার ৯৫০ জন। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৪ লাখ ২৬ হাজার ২৯০ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৮ কোটি ৪৯ লাখ ৭৬ হাজার ৮৭০ জনে।
একদিনে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জাপানে আর দৈনিক মৃত্যুর তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় যুক্তরাষ্ট্রের পরই ব্রাজিল, ইতালি, মেক্সিকো, জাপান ও হাঙ্গেরির অবস্থান।
আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে করোনাভাইরাসে শনাক্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এসময়ে দেশটিতে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৮০১ জন এবং মারা গেছেন ১২৫ জন। পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৩১ লাখ ১৩ হাজার ৩০১ জন এবং মৃত্যু হয়েছে ৩২ হাজার ৮১৯ জনের।
এনজে